দুধ, পত্রিকা, টিফিন — প্রতিদিনের পরিমাণ-ভিত্তিক বিলের সঠিক হিসাব
দুধ-ওয়ালা প্রতিদিন আসেন, কিন্তু কোনো কোনো দিন আসেন না। আবার কোনো দিন বাচ্চাদের জন্য বেশি দুধ লাগে। মাস শেষে বিল কত হবে — এই হিসাবটাই অনেকে ভুল করেন, কাগজে লিখে রাখেন, পরে ভুলে যান। "দৈনিক হিসাব" feature exactly এই সমস্যার জন্য বানানো।
কোন কোন বিলে কাজে লাগে
দুধ-ওয়ালা, খবরের কাগজ, টিফিন বক্স, পানির বোতল, গ্যাস সিলিন্ডার — যেকোনো বিল যেখানে রেট fixed কিন্তু পরিমাণ প্রতিদিন একটু-আধটু বদলায়। সবজির vendor যিনি প্রতি সপ্তাহে আসেন, কিন্তু কোনো সপ্তাহে আসেন না — সেটাও এই pattern-এ ফেলে দেওয়া যায়।
কীভাবে set up করবেন
Settings → Recurring template → আপনার দুধের bill-এ যান। নিচে "দৈনিক হিসাব" toggle on করুন।
দুটো জিনিস set করতে হবে — রেট (যেমন ৭০ টাকা / লিটার) আর দৈনিক পরিমাণ (যেমন ০.৫ লিটার)। দুজনে নিজে থেকেই calculate করে দেখাবে এই মাসে আনুমানিক কত আসবে।
রোজকার ব্যবহার
Home screen-এ দুধের card-এ দুটো button দেখাবে — "আজ আসেনি" আর "অতিরিক্ত নেওয়া হয়েছে"।
দুধ-ওয়ালা যেদিন আসেননি — শুধু "আজ আসেনি" tap করুন। তারিখ default আজকের, কিন্তু পরে log করলেও সমস্যা নেই — ২ দিন আগে আসেননি, এখন মনে পড়েছে? তারিখ পাল্টে দিন, save করুন।
বাচ্চাদের জন্য একদিন ১L দুধ লেগেছে (default-এর চেয়ে বেশি)? "অতিরিক্ত" tap → পরিমাণ লিখুন → save।
ব্যাস। এর বেশি কিছু করতে হবে না।
এক মাসের উদাহরণ
ধরুন মে মাসে আপনার set up: ০.৫L প্রতিদিন × ৩১ দিন × ৭০ = ১০৮৫ টাকা — এটাই default expected bill।
কিন্তু আসল মাসে কী হলো ধরুন — ৫ মে দুধ-ওয়ালা আসেননি (− ০.৫L), ১২ মে বেশি দুধ নিয়েছেন, ১L (+ ০.৫L), ২০ আর ২১ মে আবার আসেননি (− ১L)।
দুজনে নিজে থেকে হিসাব করে দেখাবে: মোট ১৪.৫L × ৭০ = ১০১৫ টাকা।
আপনাকে calculator চালানো লাগবে না, কাগজে notes রাখতে হবে না, কিছু ভুলে যাওয়ার ভয়ও নেই। শুধু ব্যতিক্রমের দিনগুলো log করেছেন — বাকি কাজ app করেছে।
পরিশোধ আর historic record
মাস শেষে দুধ-ওয়ালা যখন বিল নিতে আসবেন — card-এ সরাসরি "পরিশোধ করুন ১০১৫ টাকা" button দেখাবে। Tap করলে আপনার normal payment flow, pre-filled amount সহ।
পরিশোধ হয়ে গেলে সেই মাসের snapshot lock হয়ে যায় — পরিমাণ, রেট, exception list সব historic record-এ থেকে যায়। ৫ মাস পরে কখনো প্রশ্ন এলে — "মে মাসে দুধ-ওয়ালা কয়দিন আসেননি?" — দেখতে পাবেন।
কেন প্রতিদিন reminder নেই
আমরা ইচ্ছা করেই daily reminder বা cron job রাখিনি। প্রতিদিন app খুলে "আজ এসেছে?" tap করতে হলে অল্প দিনেই বিরক্তিকর হয়ে যাবে, বেশিরভাগ মানুষ feature-টা ছেড়ে দেবেন।
বরং default behavior assume করি — দুধ-ওয়ালা এসেছেন, আপনি default পরিমাণ নিয়েছেন। শুধু ব্যতিক্রমের দিনগুলো log করুন। মাসে ৩০ দিনের মধ্যে maybe ২-৩ দিন exception হয়। বাকি ২৭-২৮ দিন আপনাকে কিছুই করতে হবে না।
ছোট্ট কয়েকটা tip
প্রতি মাসের শুরুতে রেট check করে নিন। দুধ-ওয়ালা যদি মাঝপথে রেট বাড়ান (৭০ → ৭৫), নতুন মাস শুরু হলে template-এ গিয়ে রেট update করুন।
ব্যতিক্রমের প্রতি entry-তে একটা ছোট "নোট" field আছে — "বাচ্চাদের অসুখ, বেশি দুধ", "ঈদের ছুটি, আসেননি" — এরকম এক লাইন লিখে রাখুন। পরে ফিরে এসে কেন কী হয়েছিল মনে থাকবে।
পরিশোধ হয়ে যাওয়া মাসের জন্য নতুন exception log করতে গেলে দুজনে warn করবে — সেটা পরের মাসে যোগ হবে কিনা জিজ্ঞেস করবে। তাই historic বিল accidentally পাল্টানোর চিন্তা নেই।