এই app-এ পরিবারের সব ধরনের খরচ track করার আলাদা flow আছে — মাসিক ভাড়া থেকে ঈদ বোনাস, গাড়ির fuel থেকে গ্রামের বাড়ির বিদ্যুৎ পর্যন্ত। নিচের গাইড থেকে আপনার পরিস্থিতির সাথে যেটা মেলে সেটা দেখুন।
🏠 Dashboard বুঝে নিন
Home page-এ ৩টি জিনিস:
- এই মাসে বাকি (উপরের সবুজ panel) — মোট কত টাকা এখনো দেওয়া হয়নি
- আজ / আগামীকাল — পরবর্তী ৭ দিনের মধ্যে যা due, এক tap-এ পরিশোধ চিহ্নিত করতে পারবেন
- সদ্য পরিশোধিত — সম্প্রতি যা পরিশোধ করেছেন
কোনো previous month-এ বাকি থাকলে উপরে একটা overdue banner আসবে — tap করলে সেই মাসে চলে যাবে।
📅 মাসিক bill (ঘর ভাড়া, ইন্টারনেট ইত্যাদি)
একবার setup:
Settings → Recurring templates → + নতুন template- ধরন: মাসিক (forecast সহ)
- নাম: "ঘর ভাড়া", Category: ঘর ভাড়া, পরিমাণ: 25000
- প্রতি মাসের কত তারিখে: 5
- কখন থেকে শুরু: এই মাস (default smart হবে)
- Payment method: cash / bkash, কাকে দেব: বাড়িওয়ালা
- সেভ
প্রতি মাসে:
- ৫ তারিখে dashboard-এ "ঘর ভাড়া ৳25,000" automatic দেখাবে (forecast)
- ভাড়া দেওয়ার পর "পরিশোধ করেছেন?" সবুজ button-এ tap
- হয়ে গেল
⚡ Quick-log (Card recharge, ad-hoc bill)
একবার setup (template হিসেবে):
Settings → Recurring templates → + নতুন template- ধরন: যখন লাগবে (quick-log)
- নাম: "গ্যাস কার্ড recharge"
- Category: ইউটিলিটি বিল
- Default পরিমাণ: optional (প্রতিবার আলাদা হলেও চলবে)
- Payment method, recipient (Titas), Property (optional) → সেভ
প্রতিবার recharge করার পর:
+ নতুন খরচ(sidebar বা bottom tab)- উপরে "⚡ দ্রুত যোগ" section-এ "গ্যাস কার্ড recharge" button-এ tap
- পরিমাণ type করুন (যেমন 750), তারিখ default আজকের
- সেভ — ২ tap-এ done
/month page-এ "ইউটিলিটি বিল" category-র মোট দেখতে পাবেন — সব recharge automatic যোগ হবে।🛒 বাজার / Shopping
Quick-log template বানান (উপরের section-এর মতো):
- নাম: "বাজার (sabji-mach)"
- Category: বাজার
- ধরন: যখন লাগবে
প্রতিবার বাজার থেকে এসে:
+ নতুন খরচ→ "⚡ বাজার" preset- 1500 type → save
👨👩👧 পরিবারিক সদস্যদের খরচ (সন্তান, বাবা/মা, আত্মীয়)
প্রতি সদস্যের জন্য:
Members → + নতুন সদস্য- নাম: "বড়জন", সম্পর্ক: সন্তান
- খরচ chips থেকে preset tap করুন:
- "টিউশন (মাসিক)" — recipient: Sunshine School, পরিমাণ: 8000, তারিখ: 7
- "কোচিং (মাসিক)" — recipient: মেধা কোচিং, পরিমাণ: 2000, তারিখ: 10
- "ভর্তি (বার্ষিক)" — যদি লাগে
- সেভ
Dashboard-এ মাসিক ৭ ও ১০ তারিখে দুটো forecast আসবে — "বড়জন — টিউশন ৳8,000", "বড়জন — কোচিং ৳2,000"। ছোটজনের জন্য একই pattern।
পরিবারের অন্য কাউকে support করেন?
- "+ নতুন সদস্য" → নাম: "বাবা", সম্পর্ক: বাবা/মা
- খরচ: "মাসিক help" — পরিমাণ + তারিখ
- আত্মীয়ের জন্য সাহায্য করলে — সম্পর্ক: আত্মীয়, খরচ: "শিক্ষায় সাহায্য" বা "মাসিক help"
👤 কর্মচারীর বেতন
একবার setup:
Members → কর্মচারী → + নতুন কর্মচারী- নাম, ভূমিকা (ড্রাইভার), মাসিক বেতন (19000), salaryDay (1)
- কখন থেকে শুরু: smart default হবে
- সেভ
প্রতি মাসে:
- ১ তারিখে dashboard-এ "Alamin — বেতন ৳19,000" forecast আসবে
- বেতন দেওয়ার পর "পরিশোধ করেছেন?" tap → done
বেতন বাড়ালে:
- Employee detail page → pencil icon → মাসিক বেতন update
- একটা new field আসবে — "কোন মাস থেকে কার্যকর?" — মাস select করুন
- আগের মাসগুলোতে পুরাতন বেতন-ই দেখাবে, নতুন মাস থেকে নতুন বেতন
💰 কর্মচারীকে advance + মাসিক কিস্তি
Members → ধার-দেনা → + নতুন ধার-দেনা- ধরন: কর্মচারীকে advance, employee select করুন (Alamin)
- মূল: 50000, repayment mode: monthly_deduction, মাসিক কিস্তি: 5000
- সেভ
এর পরে যা automatic হবে:
- Salary forecast এখন ৳14,000 দেখাবে (net cash, gross নয়)
- Subtitle-এ breakdown: "৳19,000 − কিস্তি ৳5,000"
- ১ তারিখে quick-pay করলে: ৳14,000 cash record + loan-এ automatic ৳5,000 কিস্তি repayment যোগ হবে
- Loan detail page-এ মোট ৳50,000 → ৳45,000 → ৳40,000 ... কমতে থাকবে
🎁 কর্মচারীর বোনাস (ঈদ, ছুটি, চিকিৎসা)
Setup:
- Employee edit → "মূল বেতন" set করুন (যেমন 20000) — ভাতা থাকলে total থেকে আলাদা
- "+ বোনাস agreement যোগ করুন"
- Preset chip "১ম ঈদ বোনাস" tap করুন → name + 100% + yearly auto-fill হবে
- dueDate: এই বছরের ঈদের তারিখ → সেভ
- আবার "+ বোনাস" → "২য় ঈদ বোনাস" → 50% prefilled → ২য় ঈদের তারিখ → সেভ
প্রতি বছর সেই মাসে dashboard-এ বোনাস automatic forecast আসবে। Pay করলে regular expense-এর মতো record হবে।
💵 আংশিক / custom পরিশোধ
- Dashboard-এ "Sunshine School টিউশন ৳8,000" row-তে 🧾 receipt icon tap
- Modal খুলবে — পরিমাণ field-এ 5000 type করুন
- (Optional) "+ নোট / receipt যোগ করুন" → slip upload
- পরিশোধ tap
এর পরে dashboard-এ একটা new row আসবে — "Sunshine School টিউশন ৳3,000" with note "ইতিমধ্যে দেওয়া হয়েছে ৳5,000"। বাকি দেওয়ার দিন এই row-তে আবার tap করুন।
⚙️ এই মাসের কিস্তি adjust
- Salary row-তে 🧾 receipt icon tap (PayModal খুলবে)
- "+ এই মাসের কিস্তি adjust করুন" expand করুন
- কিস্তি field-এ 10000 type করুন
- Cash field automatic ৳9,000 হয়ে যাবে — preview-তে breakdown দেখাবে
- পরিশোধ tap
যা automatic হবে:
- Salary tx record হবে ৳9,000 (actual cash)
- Loan ledger-এ ৳10,000 কিস্তি repayment যোগ হবে (default ৳5,000-এর জায়গায়)
- পরের মাসে কিস্তি default ৳5,000-এ ফিরে যাবে
🤝 ধার-দেনা (নিজের বা অন্যের)
Members → ধার-দেনা → + নতুন ধার-দেনা- ধরন: আমি দিয়েছি (lent) বা আমি নিয়েছি (borrowed)
- Counterparty (নাম), মূল amount, given date, expected return date (optional)
- সেভ
কিস্তি record করতে:
- Loan detail page → "+ Repayment যোগ করুন"
- পরিমাণ + তারিখ + (optional) note + slip upload
- সেভ — মূল থেকে কেটে দেখাবে, fully শোধ হলে status "শোধ"
🏡 Property tracking (গ্রামের বাড়ি, জমি)
সম্পত্তি tab (sidebar-এ পরিবারিক খরচ আর সেটিংস-এর মাঝে) → + নতুন property- নাম: "Village Home", ধরন: বাড়ি, notes: address বা context
- সেভ
Property-তে খরচ tag করার উপায়:
- Property page থেকে সরাসরি (সবচেয়ে দ্রুত): property detail page-এ "+ এককালীন খরচ" বা "+ মাসিক খরচ" tap করুন → property auto-selected → save করলে ফিরে আসবেন property page-এ
- /add wizard: step 4-এ Property dropdown থেকে select করুন
- Recurring template: template create করার সময় Property dropdown — ভবিষ্যতে এই template থেকে যত tx আসবে সব auto-tag হবে
- Quick-log template: "গ্রামের বাড়ির বিদ্যুৎ" template Property = Village Home দিয়ে create করুন → প্রতিবার recharge = auto-tagged
Property detail page-এ মোট খরচ + linked transactions দেখাবে। Reimbursement track করলে সেটাও add করতে পারবেন (নিচের section)।
🚗 গাড়ির খরচ track (driver সহ)
সম্পত্তি tab → + নতুন property- নাম: "গাড়ি", ধরন: গাড়ি → সেভ
Members → কর্মচারী → driver edit (pencil)- Property dropdown → "গাড়ি" select → সেভ
- Fuel-এর জন্য quick-log template বানান: "গাড়ির fuel", category যাতায়াত, Property = গাড়ি
এর পরে যা automatic হবে:
- Driver-এর প্রতি মাসের salary tx auto-tag হয়ে গাড়ি property-তে যাবে
- Driver-এর সব bonus (ঈদ, ছুটি, চিকিৎসা) auto-tag হবে
- Fuel recharge করলেই auto-tag হবে
- Property page-এ "true cost of ownership" দেখা যাবে — fuel + service + driver সব মিলিয়ে
💸 Property থেকে আয় / reimbursement
- Property detail page-এ যান (সম্পত্তি tab → property select)
- "আয় (Income)" section → "+ এককালীন আয়" tap করুন
- Source ("Karim — আমন season ভাড়া"), পরিমাণ, কখন পেয়েছেন, note
- সেভ
Property summary দেখাবে:
- খরচ — মোট দেওয়া
- আয় — মোট পাওয়া
- Net — পাওনা - দেওয়া
Net positive = আপনার অংশ থাকছে। Net negative = এখনো খরচ বেশি, পরের income-এ adjust হবে।
🏘️ ভাড়া বাড়ি / multi-flat rental
Setup (একবার করতে হবে):
সম্পত্তি tab → + নতুন property → "ঢাকা বিল্ডিং", ধরন: বাড়ি- Property detail page-এ যান, প্রতি ভাড়া দেওয়া ফ্ল্যাটের জন্য "+ নিয়মিত আয়" tap করুন
- ধরন: ভাড়া, নাম: "ফ্ল্যাট ১ — করিম সাহেব", পরিমাণ: ১৫,০০০, প্রতি মাসের কত তারিখে: ৫, প্রাপ্তির শেষ তারিখ: এই মাসেই (ভাড়া সাধারণত মাসের শুরুতেই আসে)
- সেভ — automatic ফিরে আসবেন property page-এ। প্রতি ফ্ল্যাটের জন্য পুনরাবৃত্তি
- Building expenses: "+ মাসিক খরচ" tap → caretaker-এর বেতন (recurring template)
- Common bills: আরেকটা "+ মাসিক খরচ" → "Common area বিদ্যুৎ"
প্রতি মাসে যা automatic হবে:
- Dashboard-এ সব expected ভাড়া আর caretaker bill দেখাবে — মাসের শুরুতে এক নজরে
- ভাড়া পেলে → "received" tap করুন (একবার পেয়ে গেলে actual income entry তৈরি হবে, property-তে auto-tagged)
- Caretaker-এর বেতন আর common bill-ও dashboard থেকে এক tap-এ পরিশোধ — auto-tagged
- Property page summary-তে: আয় (সব ফ্ল্যাটের total) − খরচ (caretaker + bills + repair) = net
One-off খরচ (ছাদ মেরামত type):
- "+ এককালীন খরচ" → vendor name, amount, note-এ warranty/contact
- সেই মাসে net negative দেখাবে — পরের মাসে আবার ব্যালেন্স ফিরে আসবে
- "৬ মাস" filter দিয়ে দেখুন গড়ে profit হচ্ছে কিনা
📋 Multi-select / batch planning
- Dashboard বা
/monthpage-এ pending row-এর বাম পাশের checkbox tap করুন - একাধিক row select করুন
- নিচে floating bar আসবে: "৩টি selected · মোট ৳36,000"
- মোট দেখে cash তুলুন, alag রাখুন
- পরে দিন দিন individual "পরিশোধ করেছেন?" tap করুন (selection শুধু planning-এর জন্য)
- OR যদি সব এক সাথে দেন — bar-এর "এক সাথে পরিশোধ করেছেন?" tap → সব একসাথে paid হবে
🕌 যাকাত / দান (বার্ষিক)
প্রথম বার শুরু করা
- Sidebar → People → যাকাত (অথবা সরাসরি
/people/zakat) - "নতুন বছর শুরু করুন" card-এ ৩টা option আছে:
- আগের বছর থেকে কপি — গত বছরের asset list, জায়গা, person breakdown — সব আসবে। শুধু amount edit করতে হবে।
- Template থেকে শুরু — "সরল" বা "বিস্তারিত" template বেছে নিন। Dummy value দিয়ে তৈরি হবে, পরে edit/delete করতে পারবেন।
- খালি শুরু — সব নিজের হাতে যোগ করবেন।
সম্পদের তালিকা (২.৫% auto)
- প্রতিটি account / asset আলাদা row-তে — একটা row-তে নাম + amount। যেমন: "Pioneer acc", "সঞ্চয়পত্র", "সোনা", "ব্যবসার পণ্য"।
- বাম পাশের
+chip-এ tap করে−তে toggle করলে ওই row-টা total থেকে বাদ যাবে। যেমন: "এই মাসের খরচ", "কারো কাছে দেনা"। - নিচে auto-calculate হবে: Net সম্পদ এবং যাকাত (২.৫%)।
- চাইলে "মোট যাকাত হাতে টাইপ করব" checkbox দিয়ে manual override করতে পারবেন (যদি asset breakdown না দিতে চান)।
জায়গায় ভাগ + person breakdown
- "+ Place" দিয়ে যত জায়গা দরকার যোগ করুন (গ্রামের বাড়ি, শ্বশুরবাড়ি, মাদ্রাসা, প্রতিবেশী, office পিয়ন — যা যা প্রয়োজন)। প্রতিটিতে নাম + total amount।
- জায়গার card expand করলে দু'টা option:
- Note — যেমন: "পুরো টাকা মা-কে দিয়েছি, তিনি distribute করবেন"। এটাই যথেষ্ট যদি breakdown না লাগে।
- Person breakdown — "+ Person" দিয়ে নাম + amount যোগ করুন। প্রতিটি person row-তে done ✓ toggle এবং note আছে।
- Pay হলে person row-এর পাশের ✓ চাপুন। জায়গার header-এ
X/Y donecount update হবে। - নিচে "সব সেভ করুন" — assets, places, recipients একসাথে save হবে।
স্বামী-স্ত্রী আলাদা যাকাত
Islamically প্রতি adult-এর zakat তার নিজের — wife-এর গহনা/সঞ্চয় তার নিজের obligation। তাই একই বছরে multiple record তৈরি করা যায় — যত scope দরকার।
- নতুন record তৈরি করার সময় scope বেছে নিন:
- নিজের — শুধু আপনার যাকাত। Default-এ partner দেখবেন না (private)।
- একসাথে (joint) — যৌথ asset (joint account, share করা সোনা)। Partner সবসময় দেখবেন।
- অন্য কারো — মা, ছোট বোন, বাবার যাকাত আপনি track করছেন। Label দিতে হবে (মা / ছোট বোন)।
- Partner-কে দেখাব toggle — Self হলে default OFF (private), একসাথে হলে always ON। চাইলে পরে settings-এ toggle করতে পারবেন।
- List page-এ "শুধু আমার record" filter দিয়ে নিজের গুলো filter করতে পারবেন।
পরের বছর
- /people/zakat-এ গিয়ে নতুন বছর টাইপ করুন (যেমন 2026)।
- "আগের record থেকে copy" section-এ আপনার গত বছরের record-গুলো list হিসেবে দেখাবে — একটাতে tap করুন। ওই record-এর scope সহ পুরো asset list, জায়গা, person breakdown copy হয়ে যাবে।
- কোন value এ বছর change হয়েছে সেগুলো edit করুন; নতুন amount দিলে যাকাত auto recalculate হবে।
- done flag এবং distribute amount reset হয়ে যাবে — fresh slate এ বছরের জন্য।
- স্ত্রীর "নিজের" record, যৌথ "একসাথে" record, "মা"-র record — সবগুলো আলাদাভাবে copy করতে হবে।
🧾 Payment details (slip, note, edit later)
কোনো expense pay করার সময় ৩ ধরনের option আছে:
- Quick pay — সবুজ "পরিশোধ করেছেন?" button — এক tap-এ পূর্ণ amount paid mark
- 🧾 Receipt icon — Modal খুলবে: amount edit (partial), payment method (cash/bkash/etc), নোট, slip upload, salary-র জন্য কিস্তি adjust
- Paid row-এ ✎ pencil — পরে details add বা edit করতে পারবেন (slip upload করতে ভুলে গিয়েছিলেন? এখানে যোগ করুন)
Paid row-এ 🗑 trash icon = payment record delete। যদি sourceKey-backed হয় (template/salary/member fee), তাহলে delete-এর পর forecast আবার ফিরে আসবে — পুনরায় pay করতে পারবেন।
🎯 মাসিক budget set করা
- Settings →
Category সমূহ - প্রতিটি category-র পাশে "৳" input — এটাই মাসিক budget
- Number type করে অন্য জায়গায় click — auto save হয়ে যাবে
- Budget set করতে না চাইলে field খালি রাখুন (no warning, no progress bar)
📂 Category drill-down (গভীরে দেখা)
- Dashboard-এ Budget overview-তে যেকোনো category card-এ tap করুন
- সরাসরি
/categories/[id]page-এ চলে যাবে — এই category-র জন্য:- উপরে: budget vs actual progress + percent + spent/pending breakdown
- মাঝে: গত ৬ মাসের trend chart (নিচে আলাদা section আছে)
- নিচে: এই মাসে যা পরিশোধিত + এখনো বাকি
📈 মাস-by-মাস trend
- Category drill-down page (উপরের section)-এ trend chart auto দেখাবে
- ৬ মাসের bar — current month একটু gehre/highlighted
- উপরে gড় (avg) দেখাবে — "avg ৳18,500"
- নিচে % comparison — green হলে কম খরচ, red হলে বেশি
🚨 Budget threshold notification
- Budget set করুন (উপরের Budget section দেখুন)
- Notification on রাখুন — Settings → Notification → ON
- Daily 9 AM-এ system check করে — exceeded হলে notification পাবেন
⏳ Late grace period (overdue হওয়ার আগে buffer)
- Settings → প্রোফাইল ও সংসার → সংসার card
- নিচের দিকে "
Late grace period" field — default 10 দিন - আপনার salary cycle অনুযায়ী adjust করুন (ছোট চাইলে 5, বড় চাইলে 15)
- Save automatic — পরবর্তী daily cron 9 AM-এ effect-এ আসবে
🔔 Past-due banner (এক tap-এ সব পরিশোধ)
- Dashboard-এ banner থাকলে tap করুন (warning border-এ)
- আগের মাসের page-এ যাবে — সব unpaid auto-selected
- Selection বাদ দিতে চাইলে কোনো item-এর checkbox uncheck
- নিচে "এক সাথে পরিশোধ করেছেন?" — tap → সব paid
⚙️ Settings
- Recurring templates — মাসিক bill এবং quick-log preset এখানে manage হয়
- Property / সম্পত্তি — বাড়ি, জমি, গাড়ি — খরচ tag করার "জায়গা"
- Category সমূহ — খরচের ধরন। নতুন category add করতে পারবেন (default-গুলো delete করা যায় না)
- Notification — bill due-এর আগে browser push notification on/off
- বাংলা সংখ্যা দেখান — toggle on করলে সব amount বাংলা digit-এ দেখাবে (১৯,০০০)
- Logout / সব device থেকে Logout — last option আপনার সব active session শেষ করে দেবে (security feature)
✨ আরো কিছু useful tips
- কখন থেকে শুরু (startMonth) — নতুন recurring item add করার সময় smart default হয়। আজ যদি due date পার হয়ে যায়, তাহলে পরের মাস থেকে শুরু — overdue এড়ানোর জন্য।
- Salary increment tracking — বেতন বাড়ালে "কোন মাস থেকে কার্যকর" পিক করুন। আগের মাসগুলোতে পুরাতন বেতনই দেখাবে — historical accuracy থাকবে।
- Forecast vs paid — Dashboard-এ যা দেখেন তার অনেক কিছু "virtual forecast" (এখনো DB-তে real Transaction হয়নি)। Pay করলেই real হয়। Delete করলে আবার forecast হিসেবে ফিরে আসে।
- আগের মাসের বাকি banner — Dashboard-এর উপরে। গত মাসের কিছু বাকি থাকলে দেখাবে — tap করলে সেই মাসে চলে যাবে।
- /add page wizard — যেকোনো এক-বার expense (যা template-এ নেই) এই wizard দিয়ে যোগ করতে পারবেন। Category, amount, date, property, paid-or-pending — সব option আছে।
- Partner invite — Settings-এ আপনার সংসারের invite code আছে। স্ত্রীকে share করুন → একই data দু'জন access করতে পারবেন।